Deleted
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

ছেলের বয়স কম, ব্যাটে তেজ বেশি, মাঠে নেমে বোলারদের তুলাধোনা করাই যেন তাঁর অভ্যাস। আর বাবার বয়স ষাট পেরোলেও ব্যাট হাতে যেন তারুণ্য। এই বাবা-ছেলে একসঙ্গে বাইশ গজে ওপেন করতে নামার পর যা ঘটালেন, তাকে শুধু ‘বিস্ময়’ বললে কম বলা হবে। পেশাদার ক্রিকেট হোক বা অপেশাদার, দুই প্রজন্মের এমন ঝোড়ো ব্যাটিং ক্রিকেট বিশ্ব আগে দেখেছে কি না সন্দেহ।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড অ্যান্ড সাবআরবান অ্যাসোসিয়েশন ক্রিকেটে গত শনিবার ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। করোমন্ডেল ভ্যালির হয়ে মরফেটভিল পার্কের বিপক্ষে ওপেনিং জুটিতে অবিচ্ছিন্ন ৫৯০ রান তুলেছেন বাবা ড্যারেন চিক এবং তাঁর ছেলে স্যাম চিক। ৪০ ওভারের ম্যাচটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ইনিংসের শুরুতে বাবা ড্যারেন কিছুটা আক্রমণাত্মক থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে দেন ছেলে স্যাম। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। সেঞ্চুরি থেকে ১৫০ রানে যেতে তাঁর লাগে মাত্র ১৭ বল। এরপর ৮৭ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি, পরের ১০০ রান করেন মাত্র ২২ বলে।

ইনিংস শেষে স্যাম অপরাজিত থাকেন ৪০২ রানে। মাত্র ১৩২ বলের এই ইনিংসে তিনি ছক্কাই মেরেছেন ৪২টি, চার ৩০টি। শুধু বাউন্ডারি থেকেই এসেছে ৩৮৪ রান। স্যামের স্ট্রাইক রেট ছিল ৩০০-এর ওপরে। ইনিংসের ৩২তম ওভারে ডার্সি লেনের এক ওভারে টানা ছয় ছক্কাও মারেন।

ছেলের তাণ্ডবের দিনে বাবা ড্যারেন চেকও কম যাননি। ষাটোর্ধ্বদের ক্রিকেটে নিয়মিত খেলা ড্যারেন ১০৮ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৪০ ওভার শেষে করোমন্ডেল ভ্যালির সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫৯০ রান। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস লিখেছে, ৫৯০ রানের জুটি ৪০ ওভারের ম্যাচে যেকোনো উইকেটে সর্বোচ্চ।

বাবা-ছেলের জুটির ব্যাটিং যে কতটা দুর্দান্ত ছিল, সেটি বোঝা যাবে রান তাড়ায় নামা মরফেটভিল পার্কের ইনিংসে তাকালে। ৫৯০ রান তাড়ায় পুরো ৪০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রান করতে পারে দলটি। করোমন্ডেল জেতে ৪৪৪ রানের বিশাল ব্যবধানে। ব্যাটিংয়ে কয়েক ঘণ্টা তাণ্ডব চালানোর পর বাবা-ছেলে মিলে বোলিংও ওপেন করেন। ড্যারেন ১১ রান দিয়ে ১ উইকেট নিলেও স্যাম উইকেটশূন্য থাকেন।

অপেশাদার ক্রিকেটের এই স্কোরকার্ড প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন পড়ে যায়। হ্যারি হ্যারিস নামের একজন লিখেছেন, ‘স্যামের বোধ হয় কোথাও যাওয়ার তাড়া ছিল।’ ইয়াইন নামের একজন ড্যারেনের প্রসঙ্গ তুলে মজা করে লিখেছেন, ‘১০৮ বলে ১৭৫* করার পরও নিজের ছেলের কাছে তাঁকে একেবারে পাড়ার ক্রিকেটার মনে হচ্ছে।’ লেড জনসন প্রশ্ন তুলেছেন প্রতিপক্ষের বোলিং নিয়ে, ‘ছেলেটি প্রতি বলে প্রায় ৪ রান করে তুলেছে। এটি কোন স্তরের বোলিং?’

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলও এই আলোচনায় শামিল হয়েছেন। বাবা-ছেলের ইনিংস নিয়ে করা একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেন, ‘এ কী দেখছি!’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

1

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

2

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

3

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না

4

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

5

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

6

স্বতন্ত্র এমপিদের সমর্থনে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন জান্নাতু

7

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

8

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

9

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

10

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

11

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

12

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

13

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

14

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

15

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

16

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

17

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

18

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

19

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন