Deleted
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার বছর পর বাগদানের সেই লেহেঙ্গায় আবারও জ্বলে উঠলেন মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম সম্প্রতি নতুন এক ফটোশুটে অংশ নিয়েছেন। বিশেষ বিষয় হলো, এই ফটোশুটে তিনি পরেছেন ঠিক সেই লেহেঙ্গা, যা পরেছিলেন ২০২১ সালের ১০ নভেম্বর বাগদানের দিন।
সেই সময় ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বাগদান সারেন মিম। এরপর ২০২২ সালের ৪ জানুয়ারি তাঁদের 
সম্প্রতি নিজের ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন মিম। ক্যাপশনে লেখেন, ‘চার বছর পর বাগদানের পোশাক পরলাম।’ ছবিগুলোতে তাঁকে দেখা যাচ্ছে রুপালি ও ছাই রঙের মিশ্রণে তৈরি ভারী লেহেঙ্গায়। ডিজাইনার সারাহ করিমের এই পোশাকে রয়েছে পাথর, জরি এমব্রয়ডারি এবং মুক্তার কাজ। বাগদানের দিনও ঠিক এই পোশাকই পরেছিলেন তিনি।
পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ভক্তদের পক্ষ থেকে আসে হাজারো লাইক, কমেন্ট ও শুভকামনা। অনেকে লিখেছেন, এখনো তিনি ঠিক ততটাই সুন্দরী যতটা বাগদানের দিন ছিলেন।
মিম-সনির প্রেমের গল্প
মিম ও সনির সম্পর্ক শুরু হয় বাগদানের ছয় বছর আগে। এক বান্ধবীর মাধ্যমে গ্রুপে পরিচয়। পরিচয়ের সাত মাসের মাথায় প্রেমের প্রস্তাব দেন সনি। মিম তখনই মনে মনে ঠিক করে ফেলেন, বিয়েটা তাঁকেই করবেন।
শুরুতে লুকিয়ে প্রেম করতেন দুজনে। অনলাইনে বেশি কথা হতো, মাসে এক-দুবার দেখা। কখনো জিমে, কখনো পারলারে— সাক্ষাৎ হলেও সর্বোচ্চ ৩০ মিনিট। বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলতেন মিম, নিচে দাঁড়িয়ে তাঁকে দেখতেন সনি।
২০১৯ সালের শেষ দিকে পরিবারকে রাজি করান মিম। এরপর ধীরে ধীরে এগোতে থাকে বিয়ের প্রক্রিয়া। প্রথম দেখা হয় গ্লোরিয়া জিনস কফি শপে। সনির দেওয়া প্রথম উপহার ছিল জন্মদিনে কেক, গলার সেট ও গোলাপি ফুলের তোড়া।
এখনো সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আছেন মিম। বাগদানের পোশাক আবার পরে সেই ভালোবাসার কথাই যেন নতুন করে বললেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলের ‘ফুয়েল পাস’ নিবন্ধন: জেনে নিন পদ্ধতি, সুবিধা ও

1

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

2

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

3

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

4

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

5

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

6

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

7

পহেলা বৈশাখে রাজপথে ‘তেল উৎসব’: ট্রাস্টে ১৩ ঘণ্টার দীর্ঘ লড়া

8

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

9

ইরান যুদ্ধে আরব আমিরাতের শেয়ারবাজারে মূলধন কমেছে ১২০ বিলিয়ন

10

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

11

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

12

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

13

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

14

ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের

15

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

16

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

17

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

18

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

19

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন