superadmin
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

বিনোদন প্রতিবেদক, dainiksomoybangla

​ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস-এর বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। এর মধ্যেই আজ সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে হঠাৎ উধাও হয়ে গেছে ইকরার ফেসবুক আইডিটি।

​ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলম গণমাধ্যমকে জানান, বেলা ১টার সময়ও ইকরার ফেসবুক আইডিটি সচল ছিল। কিন্তু দেড়টার পর থেকে আইডিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু আইডি উধাও হওয়াই নয়, বিভিন্ন চ্যাট গ্রুপে ইকরার পাঠানো অনেক মেসেজও সুকৌশলে মুছে ফেলা হচ্ছে বলে দাবি করেছেন তার বন্ধুরা। তাদের অভিযোগ, আলভী ও ইকরার দাম্পত্য কলহ এবং আলভীর কথিত পরকীয়া সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ ওই চ্যাটগুলোতে ছিল। আলভী বা তার কোনো সহযোগী এই আইডি হ্যাক করে ডিজিটাল প্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন বলে ইকরার স্বজন ও বন্ধুদের ধারণা।

​এদিকে, ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে ইতিমধ্যে জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। মামলার পর থেকেই অভিনেতা আলভীর কোনো হদিস মিলছে না। শোনা যাচ্ছে তিনি নেপাল থেকে দেশে ফিরেছেন, তবে তার ফোন এবং ফেসবুক আইডি বন্ধ থাকায় পুলিশের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

​অন্যদিকে, ইকরার মৃত্যুর ঠিক ৫ ঘণ্টা আগে ফেসবুকে দেওয়া শেষ স্ট্যাটাসটি নিয়েও রহস্য বাড়ছে। যেখানে তিনি তাঁর বোনের জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা এবং ‘বিগ এক্সপোজ’ করার ইঙ্গিত দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ইকরার মুঠোফোনটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

1

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

2

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

3

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

4

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

5

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

6

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

7

ভারতকে খাদের কিনারে ঠেলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

8

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

9

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

10

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

11

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

12

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

13

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

14

ঢাকায় মশার ভয়াবহ উপদ্রব: প্রতি ঘণ্টায় কামড়াতে আসছে প্রায় ৭০০

15

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

16

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

17

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

18

৪৬ বছর পর যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক মুখোমুখি বৈঠক

19

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন