superadmin
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারাকান্দায় ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক গ্রেফতার: থানার ভিতরে শিক্ষার্থীদের অবস্থান

তারাকান্দায় ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক গ্রেফতার: থানার ভিতরে শিক্ষার্থীদের অবস্থান


ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাট্টা মিলন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মজিবর রহমানকে গ্রেফতারের ঘটনায় থানা চত্বরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী তারাকান্দা থানা প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষক মজিবর রহমানের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা জানান, মজিবর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত না করে গ্রেফতার করায় তারা ক্ষুব্ধ। দ্রুত তাঁকে মুক্তি না দিলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে, থানা সূত্রে জানা গেছে, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই মজিবর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা থানা চত্বরে অবস্থান করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে....

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

1

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

2

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

3

৫ আরব দেশের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের

4

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

5

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

6

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

7

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

8

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

9

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

10

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

11

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

12

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে নজিরবিহীন পরিণতির হুমকি ট্

13

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

14

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

15

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

16

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

17

থার্মাল ক্যামেরায় ধরা পড়ল পেট্রোল বনাম ইলেকট্রিক গাড়ির পার্থ

18

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

19

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন