superadmin
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড: শৃঙ্খলা ও প্রস্তুতি মূল্যায়ন

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড: শৃঙ্খলা ও প্রস্তুতি মূল্যায়ন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি, শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা যাচাইয়ের লক্ষ্যে
 আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যগণ উক্ত প্যারেডে অংশগ্রহণ করেন।

প্যারেড চলাকালে কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

 তিনি কুচকাওয়াজের শৃঙ্খলা, সদস্যদের উপস্থিতি, শারীরিক ফিটনেস, ড্রেস রুলস অনুসরণ এবং প্যারেডের সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।


প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে প্যারেডের সার্বিক মান সন্তোষজনক উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন। 

এসময় তিনি শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত পোশাকবিধি অনুসরণ, নিয়মিত পিটি ও প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সততা বজায় রাখলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে এবং পুলিশের ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ জনাব মোঃ শরিফুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

1

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

2

টুকরো গপ্পো

3

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

4

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

5

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

6

চীন ইরান থেকে তেল নিতে পারবে না: হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, প

7

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

8

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

9

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

10

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

11

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

12

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

13

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

14

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা

15

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর সচ্ছল পরিবার: ভূমধ্যসাগরে প্রাণ গ

16

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

17

মরুর প্রাণী সৈয়দপুরে

18

TEST

19

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন