Deleted
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে শনি থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৭ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এই শিশুরা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে এসেছে। গত শনিবার ৬টি, রোববার ৭ ও সোমবার ৯ শিশু ভর্তি হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৭, সিটি করপোরেশনে ৬ এবং কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর থেকে ৩ জন করে রোগী ভর্তি হয়। এ ছাড়া আজ সকালে আরও ৫ শিশুকে ভর্তি করা হয়েছে।হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনেরা জানান, কয়েক দিন ধরে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি এবং দুর্বলতা দেখা দেওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে আসা এক শিশুর মা সালেহা বেগম বলেন, ‘প্রথমে জ্বর ছিল, পরে সারা শরীরে দানা বের হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছে এবং একটু ভালো আছে।’ অপর এক শিশুর বাবা আবদুল মালেক বলেছেন, ‘দু-তিন দিন ধরে জ্বর কমছিল না। পরে শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখানে ভর্তি করার পর ডাক্তাররা নিয়মিত দেখছেন।’

হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু ভর্তি হয়েছে এবং তাদের হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের অপুষ্টি থেকে দূরে রাখা এবং হামে আক্রান্ত রোগীদের অন্যদের থেকে আলাদা রাখার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ের খবরে সিলমোহর দিলেন রাশমিকা-বিজয়

1

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

2

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

3

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

4

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

5

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

6

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

7

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

8

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

9

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

10

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

11

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

12

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

13

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

14

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

15

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

16

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

17

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

18

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

19

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন