Deleted
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সেবা

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সেবা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে যখন চারদিকে উৎসবের আমেজ, তখন মাদারীপুরের কালকিনি উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে চলেছে নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব সেবাসহ জরুরি স্বাস্থ্য কার্যক্রম। ছুটির দিনগুলোতেও সেবা সচল থাকায় প্রসূতি মা ও তাদের পরিবারগুলোর মধ্যে স্বস্তি দেখা গেছে।

​উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের এই বিশেষ সময়ে উপজেলার শিকারমঙ্গল, বাঁশগাড়ি ও কাজীবাকই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিবিড় তত্ত্বাবধানে মোট ৯টি সফল ডেলিভারি সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় কোনো ধরনের জটিলতা ছাড়াই এই সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

​এ বিষয়ে কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, সরকারি ছুটির সময়েও যেন প্রান্তিক পর্যায়ের প্রসূতি মায়েরা মানসম্মত সেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দক্ষ জনবল ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ফলেই ঈদের ছুটিতে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

​এদিকে সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে সেবার মান আরও উন্নত ও টেকসই করতে যেসব কেন্দ্রে জনবল সংকট রয়েছে, সেখানে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের মতে, পর্যাপ্ত জনবল নিশ্চিত করা গেলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার এই কার্যক্রম আরও বেগবান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

1

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

2

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

3

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

4

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

5

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

6

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

7

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

8

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

9

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

10

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

11

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

12

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

13

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

14

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

15

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

16

ইফতার সেরে বাসা থেকে বের হন যুবক, পরদিন বাঁধে মিলল ক্ষতবিক্ষ

17

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

18

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

19

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন