Deleted
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় বৃদ্ধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগে আবেদনে সময় বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি ২০২৬ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ছিল ১২ মার্চ ২০২৬ (অফিস চলাকালে)। এখন আগ্রহীরা এসব পদে আবেদন করতে পারবেন ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

পদের নাম ও বেতন স্কেল—

১. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১

২. পরিচালক (তথ্য ও গণসংযোগ বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১

৩. পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১৪. লাইব্রেরিয়ান (লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১

৫. পরিচালক (এসএসএস বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১

৬. আঞ্চলিক পরিচালক (এসএসএস বিভাগ)

বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ (গ্রেড-৪)

পদসংখ্যা: ০১

৭. যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা)

বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ (গ্রেড-৪)

পদসংখ্যা: ০১

৮. সিনিয়র মেডিক্যাল অফিসার (প্রশাসন বিভাগ)

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

৯. উপপরিচালক (পিপিডি)

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

১০. উপপরিচালক (সংগ্রহ), প্রশাসন বিভাগ

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

১১. উপপরিচালক (অর্থ), অর্থ ও হিসাব বিভাগ

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

১২. উপপরিচালক (অডিট), অডিট সেল

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

১৩. উপ-আঞ্চলিক পরিচালক, এসএসএস বিভাগ

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

১৪.উপপরিচালক (এস্টেট), ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগ

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীদের প্রার্থিত পদে নিয়োগের জন্য তিন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ধাপগুলো হলো—

১. লিখিত পরীক্ষা; লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য

২. কম্পিউটার লিটারেসি টেস্ট (বিজ্ঞাপিত পদের কাজের ধরন অনুযায়ী) এবং প্রাগুক্ত উভয় পরীক্ষায় উত্তীর্ণদের জন্য

৩. মৌখিক পরীক্ষা।

আবেদনের কয়েকটি শর্ত হলো—

১.

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পর্যায়ে ৪ মাত্রার স্কেল হলে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৫ মাত্রার স্কেল হলে আনুপাতিক হারে জিপিএ/সিজিপিএ নির্ধারিত হবে।

২.

বিজ্ঞাপিত পদসমূহে নিয়োগের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার শর্তাবলি এবং আবেদন করার নিয়মাবলিসহ আবেদনপত্রের ফরম সরাসরি অথবা ওয়েবসাইট থেকে অথবা ১০ (দশ) টাকা মূল্যের ডাক টিকিটসহ নিজ ঠিকানা–সংবলিত ৪.৫"×১০" খাম প্রেরণপূর্বক রেজিস্ট্রারের দপ্তর থেকে সংগ্রহ করা যাবে।

৩.

আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, মার্কশিট/গ্রেডশিট, প্রশিক্ষণ (কম্পিউটার ও অন্যান্য প্রশিক্ষণ) ও অভিজ্ঞতার সনদপত্র (সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কর্মরত), জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও ১,০০০ টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার সংযুক্ত করে ‘রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্রসহ দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে।         ৪.

আবেদনকারীকে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুকূলে প্রার্থিত পদের জন্য ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

৫.

আবেদনকারীকে আবেদন ফরম স্বহস্তে/কম্পোজ করে পূরণ করতে হবে।

৬.

সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফরোয়ার্ডিং লেটার/অগ্রায়ণসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র (সত্যায়িত করার প্রয়োজন নেই) সংযোজনপূর্বক মোট ২ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর ১২–০৩–২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে, অথবা নিজ হাতে/প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। রেজিস্ট্রার অফিসে আবেদনপত্র সরাসরি জমা দেওয়া হলে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে দাখিল করা কোনো কিছুই ফেরত দেওয়া হবে না।

  ৭.

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত (স্থায়ী/অস্থায়ী) প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যেকোনো একটি পরীক্ষার ফলাফল শিথিলযোগ্য। তবে নবম ও তদূর্ধ্ব গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে সনাতন পদ্ধতির ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় এবং গ্রেডিং পদ্ধতিতে নবম ও তদূর্ধ্ব গ্রেডে নিয়োগের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৩.০০–এর নিচে গ্রহণযোগ্য নয়।

আবেদনের শেষ তারিখ—

৩১ মার্চ ২০২৬ অফিস চলার সময়।

আবেদন ও বিস্তারিত তথ্য—

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য ভিজিট করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬ বছর পর যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক মুখোমুখি বৈঠক

1

আন্তর্জাতিক নারী দিবস আজ

2

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

3

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

4

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

5

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

6

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

7

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

8

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

9

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

10

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

11

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

12

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

13

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

14

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

15

এক দিনে হারল মোস্তাফিজের তিন দল

16

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

17

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

18

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

19

তেলের অপেক্ষায় কাটছে দিন: 'বাজার করলে বাবা-মায়ের ওষুধ হবে না

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন